Logo
শিরোনাম

তৃতীয় দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন

প্রকাশিত:শুক্রবার ১৬ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সারাদেশে তৃতীয় দিনের মতো সর্বাত্মক লকডাউন চলছে। শুরুর দুইদিন কঠোর কড়াকড়ির মধ্যে সীমিত পরিসরে চলাচল করেছে মানুষ ও গাড়ি। কিন্তু তৃতীয় দিনে অনেকটা ঢিলেঢালার মতো পালন হচ্ছে সর্বাত্মক লকডাউন। যদিও লকডাউন বাস্তবায়নে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে মানুষ ও গাড়ির উপস্থিতি গত দুই দিনের তুলনায় বেশি। পুলিশ জরুরি সেবা ছাড়া অন্যান্য গাড়িকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কঠোর চেষ্টা তেমন চোখে পড়েনি।

এছাড়া সড়কে চলাচলকারী লোক যদি জরুরি সেবার সঙ্গে যুক্ত থাকেন তাদেরই শুধুমাত্র চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেয়া হচ্ছে। আর যারা জরুরি সেবার আওতায় নন তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

ঢাকা মহানগরীর বিভিন্ন গলিতে নির্দিষ্ট স্থান পর পর বাঁশ দিয়ে প্রতিবন্ধক গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে চলাচল করতে পারছে রিকশাসহ ছোট বাহন। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা লোকদের চলাফেরা করতে দিচ্ছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলতি বছরের প্রথম লকডাউন ঘোষণা করে সরকার। সেই সাতদিনের লকডাউনে জনগণের উদাসীনতা দেখেই ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।


আরও খবর