Logo
শিরোনাম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ০৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতায় ওয়ানডেতেও প্রথম ম্যাচে টস হারলো বাংলাদেশ দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের আমন্ত্রণে টস হেরে আগে ব্যাট করতে নামবে তামিম ইকবালের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনো ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ দল। এসময়ের মধ্যে খেলা পাঁচ সিরিজের সবকয়টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা, জিতেছে টানা ১৯টি ম্যাচ।

তাই স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমা থাকছে বাংলাদেশের গায়ে। তবে টি-টোয়েন্টি সিরিজে হারায় ওয়ানডেতে সতর্ক-সাবধানী থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক তামিম।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন


আরও খবর