Logo
শিরোনাম

তথ্য প্রতিমন্ত্রীর অডিও সরাতে হাইকোর্টে দাঁড়ালেন ব্যারিস্টার সুমন

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে আদালতের দারস্থ হয়েছেন ব্যারিস্টার সুমন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের নজরে বিষয়টি আনেন ব্যারিস্টার সুমন।

ব্যারিস্টার ‍সুমন আদালতে বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।

এ পর্যায়ে আদালত বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে আগে বিষয়টি শুনানি। কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে না আসায় এ বিষয়ে কোনো আদেশ হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর