Logo
শিরোনাম

তুরস্কে রাশিয়ার অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

প্রকাশিত:রবিবার ১৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে দাবানল নেভানোর কাজে অংশ নেওয়া রাশিয়ার একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে এর আট আরোহীর সবাই নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর বিমান বি-২০০ সিএইচএস শনিবার মস্কো সময় ৩টা ১০ মিনিটে আদানা প্রদেশে বিধ্বস্ত হয়। খবর তাস ও সিএনএনের।

এ সময় বিমানের পাইলট, ক্রুসহ রাশিয়ার পাঁচজন এবং তুরস্কের তিন নাগরিক ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান। আগুন নেভানোর মিশন থেকে ফিরে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করছেন।

রাশিয়ার উভচর শ্রেণির বিমানটি মস্কোর কাছ থেকে ভাড়া করেছিল আঙ্কারা। গত ৮ জুলাই বিমানটিকে তুরস্কে পাঠানো হয়। এ বিমান একসঙ্গে ১২ টন পানি বহন করতে পারে।

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্ল।


আরও খবর