Logo
শিরোনাম

উখিয়ার সাবেক মহিলা মেম্বার ইয়াবাসহ আটক

প্রকাশিত:বুধবার ১৩ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ৩৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টে ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি।

আজ (বুধবার) বেলা ১২টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি গাড়ী তল্লাশী চালালে মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে ১শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় তার ব্যবহৃত দুটি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত মহিলা হলেন, উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার মৃত ফজল করিমের স্ত্রী খুরশিদা করিম (৪৮)। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।

আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি। রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক সাইফুল ইসলাম সত্যতা স্বীকার করেন।


আরও খবর

উখিয়ায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

শুক্রবার ২৩ ডিসেম্বর ২০২২