Logo
শিরোনাম

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত:বুধবার ৩০ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের খুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এক রোহিঙ্গা নেতাকে (সাব মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সাহাব উদ্দিন (৩৫) ক্যাম্প-১২ এর এইচ-১৪ ব্লকের মনির আহমদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে ৮এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত আছে।


আরও খবর