Logo
শিরোনাম

উত্তরপ্রদেশে কারখানায় আগুন, একই পরিবারের শিশুসহ নিহত ৬

প্রকাশিত:বুধবার ৩০ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের উত্তরপ্রদেশের পশ্চিমের জেলা ফিরোজাবাদে একটি কারখানায় আগুন লেগে অন্তত ৬ জন নিহত হয়েছেন। কারখানা সংলগ্ন ভবনটির নিচ তলায় বসবাস করতেন তারা। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিরোজাবাদের পুলিশ কর্মকর্তা আশিষ তিওয়ারি জানান, ইনভার্টার কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। ভুক্তভোগী পরিবারকে ২ লাখ রুপি অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।


আরও খবর