
ভাড়া বাড়ানোর
দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স
অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার রাতে
অ্যাসোসিয়েশনের এক সভা থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। আগামী ৩ জানুয়ারি থেকে দাবি না
মানা পর্যন্ত সারা দেশে লাগাতার এ ধর্মঘট পালন করবে বলে জানান,অ্যাসোসিয়েশনের মহাসচিব
শেখ ফরহাদ হোসেন।
তিনি বলেন, গত
৪ নভেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু ট্যাংক-লরির ভাড়া বাড়ানো
হয়নি। অথচ তেলের মূল্য বাড়ানোর আগে থেকেই চ্যাসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ, আয়কর,
শ্রমিকদের বেতন বাবদ ট্যাংক-লরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে।
শেখ ফরহাদ হোসেন
বলেন, ভাড়া বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের বারবার চিঠি দিলেও তা আমলে নেওয়া হয়নি। লোকসানের
মাত্রা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ৩ জানুয়ারি থেকে সারাদেশে বন্ধ থাকবে ট্যাংক-লরি।

