Logo
শিরোনাম

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছেন সাইমন

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা করেছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তার দাবি, জায়েদ কোর্টের পুরাতন কাগজ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। সেটি রীতিমতো প্রতারণার শামিল। সোমবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলন করে জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ ঘোষণা করেন এই অভিনেতা। তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি কোর্টের কাগজ দেখিয়ে শপথ নেয় জায়েদ খান। তড়িঘড়ি করে শুক্রবার শপথ নিয়েছি। সে শিল্পী সমিতির সাথে, সভাপতির সাথে প্রতারণা করেছে। গঠনতন্ত্র অনুযায়ী সেক্রেটারি অনুপস্থিত থাকলে তার দায়িত্ব পালন করেন সহ সেক্রেটারি।

যেহেতু শিল্পী সমিতিতে আপাতত সেক্রেটারি কেউ নন, তাই আপাতত সেক্রেটারির দায়িত্ব পালন করবেন সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী নায়ক সাইমন। সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, পরবর্তীতে মিটিং ডেকে সাইমনের সেক্রেটারির হওয়ার বিষয়টি পাস করা হবে। যতদিন পর্যন্ত জায়েদ-নিপুনের সেক্রেটারি পদ আদালত থেকে প্রক্রিয়াধীন থাকবে ততোদিন গঠনতন্ত্র অনুযায়ী সাইমন সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।


আরও খবর