Logo
শিরোনাম

ভারত থেকে পেঁয়াজ আসার খবরে দাম কমেছে কেজিতে ৮-১০ টাকা

প্রকাশিত:শুক্রবার ০১ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে টানা সাড়ে তিন মাস ধরে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। গত ২৮ ডিসেম্বর ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই দিনাজপুরের হিলির বাজারে পেঁয়াজের দাম কমতির দিকে। আমদানির খবরে বাজারে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। পেঁয়াজের দাম কমার কারণে ক্রেতাদের চাহিদাও বেড়েছে।

১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ। তাই ২ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে জানা গেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাহাবুল ইসলাম বলেন, দুদিন আগে পেঁয়াজ বিক্রি করেছি প্রতিকেজি ৪০ টাকা। বৃহস্পতিবার বিক্রি করেছি সেই পিঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা কেজি। শুক্রবার সেই পেঁয়াজ বিক্রি করছি প্রতিকেজি ৩০ থেকে ৩২ টাকা। ভারত সরকার পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায়, কাল-পরশুর মধ্যে ভারতীয় পেঁয়াজ দেশে আসবে। এ জন্য বাজারে পেঁয়াজের দাম কমেছে। আগে মোকামে যে পেঁয়াজ ১ হাজার ২শ-৩শ টাকা মণ ছিল ভারতীয় পেঁয়াজ আসার খবরে সেই পিয়াজের দাম কমে ১ হাজার টাকায় এসেছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছেন। তবে দেশের বাজারে দাম ও ভারতীয় পেঁয়াজের চাহিদার ওপর নির্ভর করবে এলসির সংখ্যা ও পেঁয়াজ আমদানির পরিমাণ। নতুন বছরের ২ জানুয়ারি থেকে পেঁয়াজ আসা শুরু করবে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত।

নিউজ ট্যাগ: পেঁয়াজ ভারত

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪