Logo
শিরোনাম

ভারতে ১৩ দিনে রাশিয়ার ৩ নাগরিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতে ফের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দেশটির ওড়িশার জগৎসিংপুর জেলার পারাদ্বীপ বন্দরে আগত এক জাহাজ থেকে উদ্ধার হয়ছে রুশ ইঞ্জিনিয়ারের দেহ। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

তবে ওড়িশায় পরপর তিন রুশ নাগরিকের মৃত্য়ুর ঘটনায় রহস্যের দানা বাড়ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। জানা যায়, মৃত ওই রুশ নাগরিকের নাম মিলেয়াকোভ সের্গেই (৫১)। পেশায় ইঞ্জিনিয়ার।

ওয়ানইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পণ্যবাহী জাহাজটি রাতে ওড়িশার পারাদ্বীপ বন্দরে আসে। গন্তব্য ছিল মুম্বাই। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ ওই জাহাজের চেম্বার থেকে ওই রুশ ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার হয়।

কীভাবে মৃত্যু হয়েছে তার, তা নিয়ে এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে পারাদ্বীপ বন্দরের চেয়ারম্যান পি এল হার্নান্দ মৃত্যুর খবর নিশ্চিত করে জানান তদন্ত চলছে।

এর আগের দুই মৃত রুশ নাগরিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু মিলেয়াকোভ সের্গেইয়ের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

নিউজ ট্যাগ: রহস্যজনক মৃত্যু

আরও খবর