Logo
শিরোনাম

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আড়াই লাখ

প্রকাশিত:শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৬৪ হাজার ২০২ জন আক্রান্ত হয়েছেন। এসময় মৃত্যু হয়েছে ৩১৫ জন।

শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, একদিনেই ভারতে সংক্রমণ বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। দেশটিতে মোট সংক্রমণের হার ১৪ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া সাপ্তাহিক সংক্রমণের হারও বেড়ে ১১ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।

দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ৭৩ জন। ২২০ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যা।

এদিকে করোনার পাশাপাশি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণও বাড়ছে ভারতে। দেশটিতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩ জন। সূত্র: এনডিটিভি


আরও খবর