
করোনাভাইরাসে
বিপর্যস্ত ভারতে ৩০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত
হয়েছেন ২৮ হাজার ২০৪ জন।
এ নিয়ে দেশটিতে
মোট আক্রান্ত হলেন তিন কোটি ১৯ লাখ ৯৮ হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায়
দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এ নিয়ে দেশটিতে
করোনাক্রান্ত হয়ে মোট মারা গেলেন চার লাখ ২৮ হাজার ৬৮২ জন।
গত মার্চের মাঝামাঝি
ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ
লাফিয়ে লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে
একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে
ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের
হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।
চীনের উহান থেকে
বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ৫১ হাজার মানুষ আক্রান্ত
হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ১৬ হাজার জনের।

