Logo
শিরোনাম

ভারতে আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণে নিহত ৬

প্রকাশিত:সোমবার ২৫ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের বিহারে এক আতশবাজি ব্যবসায়ীর বাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া এতে ১০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিহারের খাইরা পুলিশ স্টেশনের কাছে খুদাই বাগ গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর নাম শাবির হুসেইন।

তবে ঠিক কিভাবে আতশবাজির বিস্ফোরণ ঘটেছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা হয়নি। বিস্ফোরণের কারণে ব্যবসায়ীর বাড়ির একটি অংশ উড়ে যায় ও বাকি অংশে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, নদীর ধারে ওই বাড়ি অবস্থিত। বিস্ফোরণের কারণে বাড়ির বেশিরভাগ অংশ ধসে পড়েছে।

নিউজ ট্যাগ: বিস্ফোরণ

আরও খবর