Logo
শিরোনাম

ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

প্রকাশিত:বুধবার ০১ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বহুতল ভবনে অনেকে আটকা পড়েছে। কতজন নিহত বা আহত হয়েছেন তার সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত বা আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ধানবাদের জেলা প্রশাসক সন্দীপ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই আট থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতর দগ্ধ হয়েছে।

সন্দীপ কুমার বলেন, আহতদের মেডিকেলে পাঠানো হচ্ছে। উদ্ধার কাজ শেষ। কিন্তু আমরা এখনো সঠিক হিসাব পাইনি। এটি পুলিশ এবং ফায়ার বিভাগের কর্মীরা যৌথভাবে করবে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন সন্দীপ কুমার।

নিউজ ট্যাগ: বহুতল ভবনে আগুন

আরও খবর