Logo
শিরোনাম

ভারতে হাসপাতালে আগুন : প্রাণ গেল করোনা রোগীর

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে পুড়ে মারা গেলেন এক করোনা রোগী। নিহত সন্ধ্যা মণ্ডল (৬০) পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা। খবর আনন্দবাজার পত্রিকার।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার ভোর রাতে ওই আগুন লাগে। একজন কোভিড রোগীর আত্মীয় প্রথম আগুন দেখতে পান। তারপর তিনি বাকিদের ঘুম ভাঙান। আগুন লাগার পর হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের রাধারাণী কোভিড ওয়ার্ডে প্রথম আগুনের শিখা দেখা যায়।

সেখানেই ৬ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন সন্ধ্যা। হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীসহ অন্য কর্মীরা ঘুমোচ্ছিলেন।


আরও খবর