
সীমান্ত পেরিয়ে
প্রতিবেশী দেশ ভারতে অনুপ্রবেশ করা পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়েছে মিয়ানমার। বিক্ষোভকারীদের
ওপর দমন-নির্যাতন চালাতে সামরিক জান্তার আদেশ মানতে চান না বলে দেশত্যাগ করে ভারতে
পাড়ি জমিয়েছেন মিয়ানমারের অন্তত ৩০ জন পুলিশ কর্মকর্তা।
মিয়ানমারের সামরিক
জান্তা কর্তৃপক্ষ এক চিঠিতে ভারতকে ‘বন্ধুত্বের সম্পর্ক
বজায় রাখতে’ আটজন পুলিশ কর্মকর্তাকে আটক করে
তাদের কাছে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে।
মিয়ানমার সীমান্তবর্তী
ভারতের মিজোরাম রাজ্যের কর্মকর্তারা গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পরিবারের
সদস্যদের নিয়ে মিয়ানমার পুলিশের নিম্ন পদের কিছু কর্মকর্তা দেশ ছেড়ে ভারতে ঢুকেছেন।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, আগতরা বলেছেন তাঁরা সাধারণ মানুষের ওপর গুলি চালানো এবং
বিক্ষোভকারীদের দমন-নির্যাতনে সামরিক জান্তার আদেশ মানতে চান বলেই এমনটি করেছেন।
ভারতের মিজোরাম
রাজ্যের চাম্ফাই জেলার কর্মকর্তা জ্যেষ্ঠ কর্মকর্তা মারিয়া জুয়ালি টেলিফোনে রয়টার্সকে
বলেন, ‘বর্তমানে, আমরা
আর কাউকে ঢুকতে দিচ্ছি না। শুক্রবার থেকে ভারতের সীমান্তরক্ষীদের সঙ্গে পুলিশও টহলে
অংশ নিয়েছে।
মিয়ানমারে সামরিক
শাসনবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের আদেশ মানতে নারাজ এমন অন্তত ৩০ জন নিম্ন পদের পুলিশ
কর্মকর্তা অল্প কয়েকদিনের মধ্যে ভারতে ঢুকেছেন। নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য রয়টার্সকে
জানান মিজোরাম রাজ্যের জ্যেষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা।

