Logo
শিরোনাম

ভারতে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৮

প্রকাশিত:সোমবার ০৭ জুন ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের মহারাষ্ট্রের পুনেতে সোমবার (০৭ জুন) একটি স্যানিটাইজার কারখানায় আগুন লেগে ১৮ কর্মী মারা গেছেন। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। খবর এনডিটিভির।

স্থানীয় ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ৩৭ জন কর্মী ওই কারখানায় কাজ করছিল। ১৮ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, এখনও ১৭ জন নিখোঁজ রয়েছে।


আরও খবর