Logo
শিরোনাম

ভারতীয় ভূখণ্ড অতিক্রম করছে ঘূর্ণিঝড় ইয়াস

প্রকাশিত:বুধবার ২৬ মে ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | ২৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের উড়িষ্যার বালেশ্বর শহরের উপর দিয়ে এগুচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয়েছে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া। দুপুরের পর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শেষ হবে।

বালেশ্বর অতিক্রম করে তা চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় বইছে।

এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। ইয়াস-এর প্রভাবে উড়িষ্যা উপকূলে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে, সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে। গত ৬ ঘণ্টা ধরে ১৪ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে উড়িষ্যার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিউজ ট্যাগ: ঘূর্ণিঝড় ইয়াস

আরও খবর