
গত ১০ দিন ধরে ভারতে অবস্থান করছেন, তিনি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাসিন্দা বা যুক্তরাজ্যের নাগরিক, যারা গত ১০ দিন ধরে ভারতে অবস্থান
এবার ভারতকে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকাভুক্ত করছে যুক্তরাজ্য। দেশটিতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের একটি ধরন ১০৩ জনের দেহে খুঁজে পাওয়ার পর যুক্তরাজ্য এ পদক্ষেপ নিচ্ছে।
সোমবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ভারতকে ভ্রমণ নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে বলেন, আমরা ভারতকে ভ্রমণের ‘লাল তালিকায়’ অন্তর্ভুক্ত করার কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের বাসিন্দা অথবা যুক্তরাজ্যের নাগরিক নন এমন ব্যক্তি, যিনি গত ১০ দিন ধরে ভারতে অবস্থান করছেন, তিনি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাসিন্দা বা যুক্তরাজ্যের নাগরিক, যারা গত ১০ দিন ধরে ভারতে অবস্থান করছেন, তাদের যুক্তরাজ্য প্রবেশের পর ১০ দিন হোটেলে বাধ্যতামূলক কোয়োরেন্টাইনের নিয়ম পালন করতে হবে।’
আগামী শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা (০৩:০০ জিএসটি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানান হ্যানকক।
এর আগে গত ১৩ এপ্রিল করোনাভাইরাস পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও পাকিস্তানকে ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য।

