Logo
শিরোনাম

ভাসানচরে হঠাৎ করে রোহিঙ্গাদের বিক্ষোভ

প্রকাশিত:সোমবার ৩১ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর ভাসানচরে বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তারা এই বিক্ষোভ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এই বিক্ষোভ করেন।

জানা গেছে, সোমবার (৩১ মে) সকালে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনএইচসিআর'র সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসে।

এই প্রথমবার ভাসানচর আসলো ইউএনএইচসিআরর কোনো প্রতিনিধি দল। এ সময় তারা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণে গেলে রোহিঙ্গারা বিক্ষোভ শুরু করে তাদের সুযোগ সুবিধার জন্য।

এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ভাসানচরের রোহিঙ্গারা প্রতি মাসে নগদ ৫ হাজার টাকা দাবি করছে। মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান ও পর্যাপ্ত চিকিৎসার দাবি করে বিক্ষোভ করে।

নিউজ ট্যাগ: রোহিঙ্গা

আরও খবর