
সমাজ সেবক মাগুরা এজি একাডেমির প্রাপ্তন প্রধান শিক্ষক ভাষাসৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ খান জিয়াউল হক (৯৫) আর নেই। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে শহরে জামে মসজিদ রোড (জুতাপট্টি) এলাকায় নিজ বাসভবনে বাধ্যকজনিত কারণে মৃত্যুবরণ করেন।
এই ভাষা সৈনিকের কর্মময় জীবনে তিনি মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি মাগুরা আর্দশ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩নং প্রাথমকি বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, শিশু একাডেমি, সৈদয় আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লান প্রতিষ্ঠা করেন। তিনি সাংস্কৃতিক জগতে নাট্য, কবিতা, আবৃত্তি, সংগীতে অবদান রেখেছিলেন। মৃত্যুকালে পাঁচ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এই ভাষা সৈনিকের মৃত্যুতে শোকসন্তপ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট শ্রী বীরেন শিকদার এমপি। মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ম ফ আব্দুল ফাত্তা, উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।
পরিবার সূত্র থেকে জানা গেছে, মরহুমের নামাজের যানাজা শনিবার (১৫ জানুয়ারি) বাদ জোহর দুপুর দুইটায় শহরের নোমানী ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। নামাযের যানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হবে।

