
ভেনিজুয়েলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের
সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৮ জন।
শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা গেছে,
রাজধানী কারাকাসের উত্তর-পাশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে
ওই হতাহতের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ বলেন, দুই
পক্ষের সংঘর্ষে ২২ জন সন্ত্রাসী ও ৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত ৩৮ জনের মধ্যে
১০ জন পুলিশের সদস্য রয়েছে। ২৮ জন সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে
অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
এদিকে, দেশটির বিরোধী দলীয় সেতারা অভিযোগ
করছেন, সন্ত্রাসী দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকে দমন করছেন।

