Logo
শিরোনাম

ভোগান্তি ছাড়াই শেষ মুহূর্তে ঈদযাত্রা

প্রকাশিত:সোমবার ০২ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ সোমবার (২ মে) ঈদের আগের দিন। রাত পোহালেই ঈদ। আজও রাজধানী ছাড়ছে মানুষ। তবে শেষ মুহূর্তের এ ঈদযাত্রা খুবই স্বস্তিকর হচ্ছে সব পথেই।

দুপুর ১২টায় গাবতলি বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা ঢাকা ছাড়ছেন। তবে সংখ্যায় কম। প্রায় ফাঁকাই যাচ্ছে অধিকাংশ দূরপাল্লার বাস। কোনো ভোগান্তি নেই।

ভোগান্তি না থাকার কারণ হিসেবে কয়েকটি টিকিট কাউন্টার থেকে জানানো হয়, ঈদের ছুটি শুরু হওয়ার আগেই নগরবাসীর একটি বড় অংশ ঢাকা ছেড়েছে। তাই ভোগান্তি নেই।

কমলাপুর রেলস্টেশনেও একই চিত্র দেখা গেছে। আজ নীলসাগর এক্সপ্রেস ছাড়া সবগুলো আন্তঃনগর ট্রেন প্লাটফর্ম ছেড়ে গেছে সময়মতো। ট্রেনেও বিগত দিনগুলোর তুলনায় ভিড় ছিল না বললেই চলে।

গত তিন দিন ধরে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেলেও আজ সোমবার অনেকটাই চাপ কম দেখা গেছে শিমুলিয়া ঘাটে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা বাড়লেও কাউকে ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি। এতে স্বস্তি নিয়ে ঘাট পার হন যাত্রী ও যানবাহনের চালকরা।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটও ফাঁকা রয়েছে। ঘাটে যাত্রীর তেমন চাপ নেই। উল্টো ফেরিগুলো অপেক্ষা করছে যাত্রীর জন্য। ঈদের সময় এ দৃশ্য ঘাটগুলোতে খুবই বিরল।


আরও খবর