
ভোজ্যতেল আমদানির
ওপর ১০ শতাংশ মূল্যসংযোজন কর (ভ্যাট) কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। নতুনভাবে
নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। বুধবার (১৬ মার্চ) অর্থ
মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক) থেকে জারি
করা এক প্রজ্ঞাপনে নতুন এ আমদানি কর নির্ধারণ করা হয়।
এর আগে ভোজ্যতেল
আমদানির ওপর ১৫ শতাংশ মূল্যসংযোজন কর (ভ্যাট) ছিল।
মন্ত্রণালয়ের
প্রজ্ঞাপনে বলা হয়, মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬ উপধারা
(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ফার্স্ট শিডিউলভুক্ত পণ্যসমূহের মধ্যে
পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম অয়েল ও অন্যান্য রিফাইন
পাম অয়েল আমদানি পর্যায়ে আরোপিত মূল্যসংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ
করা হলো।
আগামী ৩০ জুন
পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে ওইদিন জানান অর্থমন্ত্রী।

