
ভোলার দৌলতখানে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত
এক বিজিবি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম আবদুল খালেক। বুধবার (২২ ডিসেম্বর)
সকাল ১০টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের নইমুদ্দি মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেক চরখলিফা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে আবদুল খালেক বাজার
করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই সড়কে বিপরীত দিক
থেকে আসা দুটি ট্রাক একে অপরকে সাইড দিতে গিয়ে পথচারী খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই
তিনি মারা যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) বজলার
রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘাটক ট্রাক আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা
নেয়া হবে।

