
বিপুল ইয়াবা বড়ি, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ রাজধানী থেকে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার ভোর ৬ টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের
সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, সেগুলো হচ্ছে- ৩১৫৬১ পিস ইয়াবা
বড়ি, ১১৫ গ্রাম হেরোইন, ৪০ লিটার দেশি মদ,
৯ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা।
গ্রেফতার ব্যক্তিদের
বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা করা হয়েছে।

