
রাজধানীর যাত্রাবাড়ীর
মীরহাজিরবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
রোববার রাত আড়াইটার সময় মীরহাজিরবাগ আজিজ স্টোরের সামনে রাস্তার ওপর থেকে পুলিশ তার
লাশ উদ্ধার করে।
শাওনের বাবার
নাম আ. আজিজ। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার ফকিরকান্দি গ্রামে।তিনি
রাজধানীর ২০/১ মীরহাজিরবাগ রমজান আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
যাত্রাবাড়ী থানার
ওসি মফিজুল আলম জানায়, রোববার রাত আড়াই ঘটিকার সময় মীরহাজিরবাগ রাস্তার ওপর থেকে শাওন
নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে।

