Logo
শিরোনাম

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রকাশিত:বুধবার ২৯ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ নামে পুলিশের একজন কনস্টেবল প্রাণ হারিয়েছেন। যাত্রাবাড়ীর সহকারী কমিশনার (এসি) পেট্রলের বডিগার্ড ছিলেন তিনি।

মঙ্গলবার (২৮ জুন) রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন কনস্টেবল সোহাগ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।


আরও খবর