Logo
শিরোনাম

যে কারণে কন্ট্রাক্ট কিলার হলেন মৌরিতা জুঁই

প্রকাশিত:বুধবার ২৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর একজন সাধারণ নারী পার্লারকর্মী। সব ঠিক ঠাকভাবেই চলছিল তার। কিন্তু জীবন তাকে ক্ষমা করেনি। সমাজ তাকে ভালো থাকতে দেয়নি। মেয়েটি ধর্ষণের শিকার হয়। দুর্বিষহ জীবনে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি। তবে শেষ পর্যন্ত এক গডফাদারের সঙ্গে পরিচয় হয় ক্যামেলিয়া নামে মেয়েটির। নতুন জীবনে একজন ভয়ানক কন্ট্রাক্ট কিলারে পরিণত হয় সে। বিভিন্ন রূপে সে টার্গেটকে খুন করে। এভাবেই এগিয়ে যায় মাহমুদ দিদার পরিচালিত মাফিয়া ডায়ারিজ ওয়েব সিরিজের গল্প। ৭ পর্বের এ ওয়েব সিরিজের প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনয় শিল্পী মৌরিতা জুঁই।

মাফিয়া ডায়ারিজে কাজের অভিজ্ঞতা নিয়ে মৌরিতা জুঁই বলেন, কাজটির জন্য পরিচালক মাহমুদ দিদার ভাই আমাকে ১৫ দিন গ্রুমিং করিয়েছেন। যেন খুব সহজে আমি চরিত্রের সঙ্গে মিশে যেতে পারি। এমন চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। বেশ ভালো আয়োজনে রাজধানীর আন্ডার ওয়ার্ল্ডের গল্প দেখানো হয়েছে এখানে। আমি আশা করছি দর্শক কাজটি পছন্দ করবেন। এতে মৌরিতা জুঁই ছাড়া আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, ফারুক আহমেদ, আশরাফ ব্যাকুলসহ অনেকে।

আসছে ঈদ উল ফিতরে ঢল এন্টারন্টেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ওয়েব সিরিজটি মুক্তির কথা রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, দর্শকরা কাজটি পছন্দ করলে দীর্ঘ এক সিরিজে রূপ নিতে পারে মাফিয়া ডায়ারিজ

নিউজ ট্যাগ: মৌরিতা জুঁই

আরও খবর