Logo
শিরোনাম

যেভাবে মিলবে ৫ দিনের সরকারি ছুটি

প্রকাশিত:সোমবার ০৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ছুটি নিলেই টানা পাঁচদিন অফিস করতে হবে না সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে বুধবার (৫ অক্টোবর) সাধারণ ছুটি রয়েছে।

তবে বৃহস্পতিবার (৬ অক্টোবর) ছুটি নেই অর্থাৎ অফিস খোলা। ওই দিন কেউ ঐচ্ছিক ছুটি নিলে পরদিন থেকে পাবেন আরও দুই দিন সাপ্তাহিক ছুটি। অর্থাৎ আগামী শুক্রবার (৭ অক্টোবর) ও শনিবার (৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি।

এর পরের দিন রোববার (৯ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি।

প্রসঙ্গত, ২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। এরমধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার পড়েছে।

 


আরও খবর