Logo
শিরোনাম

যমুনায় পানি বৃদ্ধি, নেই বন্যার শঙ্কা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৭০জন দেখেছেন
Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আবারো বৃদ্ধি পেতে শুরু করছে। গত ২৪ ঘন্টায় শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে এলাকায় যমুনার পানি ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত বিপদসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) মো: হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, গত জুন মাসের শুরু থেকে প্রথম দফায় যমুনা নদীতে পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পেয়ে ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে যমুনার পানি। পরে ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে পানি কমতে থাকে। ২৩ জুলাই থেকে তৃতীয় দফায় বাড়তে শুরু করে যমুনার পানি। ৩০ জুলাই পানি কমার পর ৩১ জুলাই রবিবার বিকাল থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ভারতে অতি বৃষ্টির ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হাওয়াই ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড, যার কারণে যমুনা নদীতে কিছুদিন পানি বৃদ্ধি পাচ্ছে তবে এখন পর্যন্ত নতুন করে কোন ভাঙন দেখা দেয়নি এবং বন্যা হওয়ার কোনও আশঙ্কা নেই।


আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩