Logo
শিরোনাম

যমুনায় নৌকাডুবে একজনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবিতে রমেছা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার উমারপুর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমেছা বেহম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাসিন্দা শাহজাহান আলীর স্ত্রী।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার আগে প্রায় ২০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা উমারপুর এলাকায় যাচ্ছিল। নৌকাটি ঘটনাস্থলে পৌঁছালে ডুবো চরে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও রমেছা নিখোঁজ হন। 

খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে রমেছার মরদেহ উদ্ধার করা হয় বলেও জানান ওসি রফিকুল।  

নিউজ ট্যাগ: নৌকাডুবে মৃত্যু

আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩