Logo
শিরোনাম

যুদ্ধ শেষ করতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ চাই: জেলেনস্কি

প্রকাশিত:মঙ্গলবার ২৪ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। সোমবার (২৩ মে) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জেলেনস্কি বলেন, যুদ্ধের অবসান কীভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা করার জন্য পুতিনই একমাত্র রুশ কর্মকর্তা। রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন তিনি। তাই আমরা যদি ব্যক্তিগতভাবে তাকে ছাড়া এ যুদ্ধের সমাপ্তির বিষয়ে কথা বলি, তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ছাড়া দেশটির আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠকের বিষয়টি তিনি মেনে নিতে পারেন না। পুতিনের সঙ্গেই একমাত্র যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হতে পারে। অন্য কোনো বিষয়ে দেশটির অন্য কারও সঙ্গে বৈঠকের কোনো ভিত্তি নেই।


আরও খবর