Logo
শিরোনাম

যুক্তরাষ্ট্রে বজ্রপাতে মার্কিন সেনা নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এক সেনাঘাঁটিতে বজ্রপাতে এক সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। তারা সবাই হাসপাতালে ভর্তি। বুধবার (২০ জুলাই) জর্জিয়া স্টেটের অগাস্টা শহরে ফোর্ট গর্ডন এলাকার সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জর্জিয়ায় বহুদিন ধরে ওই সেনাঘাঁটি আছে। বুধবার সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল। আচমকাই বজ্রপাত পড়ে সেনাঘাঁটির ভেতরে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনা কর্মকর্তার এবং আহত হন আরও ৯ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুধবার স্থানীয় বেলা ১১টা নাগাদ এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

নিউজ ট্যাগ: বজ্রপাতে মৃত্যু

আরও খবর