
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত সেখানে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আঘাত হানে শক্তিশালী টর্নেডো।
দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। অটাউগা কাউন্টিতে ৭ জনের মৃত্যু হয়েছে।
নগরী সেলমার মেয়র জানান, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এটিকে ভয়াবহ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ডিরেক্টর আর্নি ব্যাগেট জানান, মন্টগোমেরির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অটাউগা কাউন্টিতে মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেলমায়, মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বাসিন্দাদের সেলমার আশেপাশে যে কোনও ক্ষতির ছবিও পাঠাতে বলেছেন।

