Logo
শিরোনাম

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

প্রকাশিত:শুক্রবার ০৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১২৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গোয়েন্দা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা সংস্থা বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এএফপি খবরে বলা হয়,তারা পুনরায় ব্যবহারযোগ্য স্পেসএক্স ফ্যালকন রকেট ৯-এর সাহায্যে একেবারে নতুন একটি গোয়েন্দা স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।

ন্যাশনাল রিকোনাই স্যান্স অফিস (এনআরও) এর দেয়া এক বিবৃতিতে বলা হয়,ক্যালিফোর্নিয়ার ভন্ডানবার্গ এয়ার ফোর্স ঘাঁটি থেকে স্থানীয়সময় দুপুর ১২টা ২৭ মিনিটে টায়রকেটটি উৎক্ষেপণ করা হয়। দপ্তরটি ইউএস স্পেস ফোর্সেরও দায়িত্বে রয়েছে।

সংস্থাটি জানায়, এনআরও এল-৮৭ নামের স্যাটেলাইটটিকে কক্ষপথে ছেড়ে দেয়ার পর ফ্যালকন ৯ রকেট ঘাঁটিতে ফিরে আসে। বিবৃতিতে বলা হয়, এনআরওএল-৮৭ হচ্ছে এনআরওর আকাশ পর্যবেক্ষণ মিশনের ক্ষেত্রে তাদের পরিকল্পনা অনুযায়ী তৈরি ও পরিচালিত একটি স্যাটেলাইট।

এ স্যাটেলাইটের ব্যাপারে আরও কিছু তথ্য দিয়ে এনআরও জানায়, এটি সময়মতো বিস্তৃত-পরিসরের গোয়েন্দা তথ্য প্রদান করবে।’ উল্লেখ্য, গত দুই বছরে এনআরও আরও ১৬টি রকেট উৎক্ষেপণ করেছে।


আরও খবর