Logo
শিরোনাম

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সর্বোচ্চ অর্থনীতির দেশ হবে চীন

প্রকাশিত:রবিবার ২৭ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস অতিমারির কারণে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলবে চীন। যা আগের অনুমানের থেকে পাঁচ বছর আগে। 

যুক্তরাজ্য ভিত্তিক সেন্টার ফর ইকোনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। করোনাভাইরাস ব্যবস্থাপনায় দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়ে আগত বছরগুলোতে চীনের প্রবৃদ্ধি বেশি হবে বলে উল্লেখ করেছে প্রতিবেদনটি। 

চীনে করোনাভাইরাসের প্রথম সন্ধান মিললেও দেশব্যাপী ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আগেই রাশ টানতে সক্ষম হয় বেইজিং প্রশাসন। বিপরীতে করোনায় নাস্তানাবুদ হয়ে চলেছে যুক্তরাষ্ট্র। 

এরই মধ্যে এক কোটি ৯০ লাখের বেশি মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছে তিন লাখ ৩০ হাজারের বেশি। ২০৩০ সালে জাপানকে হটিয়ে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবার সম্ভাবনাও জানিয়েছে ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠানটি।


নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর