Logo
শিরোনাম

০-১ গোলে সেমিফাইনালে আবাহনী

প্রকাশিত:সোমবার ০৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৯২০জন দেখেছেন
Image

অতিরিক্ত সময়ের গোলে শেষ চার নিশ্চিত করেছে ঢাকা আবাহনী লিমিটেড। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উত্তর বাড়িধারার বিপক্ষে ০-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে মারিও লেমসের শিষ্যরা।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো টোরেস। ম্যাচের পুরোটা সময় দাপট দেখালেও গোল তুলতে বারবার ব্যর্থ হয় আবাহনীর আক্রমণ ভাগ।

বারবার সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল আদায় করতে সক্ষম হয়নি ধানমন্ডির দলটি। দ্বিতীয়ার্ধেও মাঠের চিত্র একইরকম ছিল।

অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে চোট পান উত্তর বাড়িধারার অধিনায়ক সুমন রেজা। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় জাতীয় দলের এই ফরোয়ার্ডকে। এমন পরিস্থিতিতে আবাহনীর হয়ে থ্রো নেন নাসির উদ্দিন। মাঝমাঠ থেকে আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি লম্বা ক্রস করেন। গোল পোস্টের সামনে বলটি রিসিভ করেন অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন। বল পেয়ে গোল করেন ফ্রান্সিসকো টোরেস।

গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলেন টোরেস। তাই হলুদ কার্ড দেখতে হয় তাকে। গোল বাতিলের দাবি তুলে হলুদ কার্ড দেখেছেন উত্তর বাড়িধারার গোলরক্ষক মামুন আলিফ ও এক কর্মকর্তা।

নিউজ ট্যাগ: আবাহনী

আরও খবর