Logo
শিরোনাম

০৫ জুন ২০২২: আজকের রাশিফল

প্রকাশিত:রবিবার ০৫ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ০৫ জুন ২০২২, রোববার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মকর রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ রাশি:

চাকুরিজীবীদেরকে কাজে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ অনেক পরিশ্রম করতে হতে পারে। আপনার কোনও কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ আপনার কোমর বা পিঠের কোনও সমস্যা হতে পারে।

বৃষ রাশি:

ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মিথুন রাশি:

 যাঁরা চাকরির জন্য বিদেশে যেতে চান, কিন্তু পথে কোনও বাধা আসছে, তবে আজ তাঁদের সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আজ আপনি কোনও সামাজিক কর্মসূচিতেও অংশ নিতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

কর্কট রাশি:

 ব্যবসায়ীরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার সামান্য অসাবধানতার কারণে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বস আপনার সঙ্গে খুব কঠোর আচরণ করতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আপনাকে ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশি:

চাকুরিজীবীদের একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি:

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। আর্থিক লাভ হতে পারে। অর্থের অভাবে আটকে থাকা আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজও আজ সম্পন্ন হবে। চাকুরিজীবীদের অফিসে বসের সঙ্গে ভাল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আপনি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ভাল হবে। সুস্থ থাকার জন্য, আপনার দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন আনতে হবে। সময়মতো খান এবং গভীর রাত পর্যন্ত জাগা এড়িয়ে চলুন।

তুলা রাশি:

পার্টনারশিপে ব্যবসা করছেন যাঁরা, তাঁদের আজ ভালই লাভ হবে। ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। চাকুরিজীবীরা আজ স্বস্তি পেতে পারেন। চাকরি সংক্রান্ত কোনও সমস্যা চলতে থাকলে, আজ আপনার সমস্যার সমাধান হবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার পেটের সমস্যা হতে পারে।

বৃশ্চিক রাশি:

ব্যবসায়ীদের এই সময়ে বড় কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার আর্থিক অবস্থার দিকে নজর দিন। চাকুরিজীবীদের অফিসে বেশি কথা না বলার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে আপনার কাজ এবং আপনার ভাবমূর্তি উভয়ের উপরই প্রভাব পড়তে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। জীবনসঙ্গীর মানসিক সাপোর্ট পাবেন এবং আপনাদের মধ্যে ভালবাসা বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশি:

অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে না। অর্থের অভাবে আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। টাকা না পাওয়ার কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। প্রতিকূল সময়ে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের সামনে নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। আজ আপনি ক্লান্তি এবং স্ট্রেসের কারণে ভাল বোধ করবেন না।

মকর রাশি:

ব্যবসায়ীরা লাভবান হবেন। অতীতে গৃহীত কোনও সিদ্ধান্ত থেকে প্রত্যাশিত ফল পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ব্যস্ত কাটবে। আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

কুম্ভ রাশি:

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বিঘ্নিত হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আপনি যদি অর্থ সংক্রান্ত কোনও কাজ করার কথা ভাবছেন, তাহলে আজকের দিনটি তার জন্য অনুকূল। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মীন রাশি:

ৎঅফিসে প্রতিযোগিতা বেশি হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, ততই আপনার জন্য ভাল হবে। যাঁরা সম্প্রতি চাকরিতে যোগদান করেছেন, তাঁরা উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে এবং আপনার কাজ সুচারুভাবে এগোবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য আজ ঠিকঠাক থাকবে। আজ আপনি শারীরিক ও মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন।

 

 

নিউজ ট্যাগ: রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩