
বকেয়াসহ বেতন
ও বোনাস পরিশোধ করতে হবে আগামী ১০ মে’র মধ্যে। এ সময়ের
মধ্যে পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতনভাতা পরিশোধের জন্য আহ্বান জানিয়েছেন শ্রম ও
কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এই
নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার
(২৯ এপ্রিল) বিকালে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির সভা এবং আরএমজি-টিসিসি
কমিটির অষ্টম সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

