Logo
শিরোনাম

১১ আগস্ট থেকে স্বাভাবিক সময় সূচিতে ব্যাংক লেনদেন

প্রকাশিত:সোমবার ০৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ তুলে দেওয়ায় স্বাভাবিক লেনদেন সময়সূচিতে ফিরছে ব্যাংকের কার্যক্রম। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জানিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া ব্যাংক খোলা থাকবে বিকেল ৬টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনাভাইরাসের কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, আগামী বুধবার থেকে তার কোনোটাই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ দিকে করোনাভাইরাসের কারণে গত ২৮ জুন সীমিত ও পরে ১ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। এরপর ৪ জুলাই রবিবার ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। পরের রোববার অর্থাৎ ১১ জুলাইও ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪