Logo
শিরোনাম

১২ কেজি গাঁজাসহ দারুসসালামে আটক-৩

প্রকাশিত:রবিবার ১২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর দারুসসালামে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ১১টায় গাবতলীর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. নাজমুল ইসলাম, মো. মাসুম মিয়া ও মো. শিপন হোসেন।

দারুসসালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।


আরও খবর