Logo
শিরোনাম

১৮-৫০ বছর বয়সী বিদেশিরা ওমরাহ করতে পারবেন

প্রকাশিত:শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ওমরাহ পালনে সম্প্রতি বিদেশিদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব । তবে তা এখনো সব বয়সীদের জন্য উন্মুক্ত নয়। বিদেশি নাগরিকদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে, কেবল তারাই ওমরাহ পালনে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি সরকার। খবর গালফ নিউজের।

পাশাপাশি বিদেশি নাগরিকদের ওমরাহ পালনে রয়েছে টিকা সংক্রান্ত বাধ্যবাধকতাও। ওমরাহ পালনে যেতে হলে আগ্রহীদের অবশ্যই সৌদি সরকার অনুমোদিত যেকোনো টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে এবং সেটি প্রমাণে স্বীকৃত টিকাসনদ দেখাতে হবে। এসব তথ্যপ্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।

মক্কা ও মদিনায় ওমারাহ পালনে সৌদি সরকার সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য অ্যাপ চালু করেছে। ওমরাহ পালনে সৌদি নাগরিকদেরও এসব প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

নিউজ ট্যাগ: পবিত্র ওমরাহ হজ

আরও খবর