Logo
শিরোনাম

২-৩ জুলাই মডার্নার ২৫ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২ জুলাই (শুক্রবার) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে পাঠানো মডার্নার ২৫ লাখ ভ্যাক্সিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ কভিড-১৯ ভ্যাক্সিন আসবে। এছাড়া ৩ জুলাই (শনিবার) সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে আসবে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এর আগে গত ২৬ জুন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, আমরা কোভ্যাক্স থেকে টিকা পেতে গত জুনে চিঠি পাঠিয়েছিলাম। সে হিসাবে কোভ্যাক্স আমাদের পর্যায়ক্রমে প্রায় সাত কোটি ডোজ টিকা দিতে চেয়েছিল। আজকে আমরা চিঠি পেয়েছি। সেখানে উনারা (কোভ্যাক্স) আমাদের ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা দেওয়ার কথা বলেছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে টিকা বুঝিয়ে নিতে যেসব ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে বলেছে। একটা কনসার্ন লেটার পাঠাতে বলেছে, সেটা (কনসার্ন লেটার) আমরা পাঠিয়ে দিচ্ছি।

উল্লেখ্য, এই ভ্যাক্সিন গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই আগামীকাল (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জান গেছে।


আরও খবর