Logo
শিরোনাম

২১ দিন লকডাউনের পরামর্শ

প্রকাশিত:সোমবার ০৫ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরও অন্তত সাতদিন বিধিনিষেধ বা লকডাউন বাড়তে পারে। সংক্রমণ ও মৃত্যু না কমায় আসতে পারে এ সিদ্ধান্ত।

তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিলও হতে পারে।

সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়, সংক্রমণ রোধে ১৪ দিন এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য ২১ দিন লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। সে অনুযায়ী ঈদ সামনে রেখে বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে বুধবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানা যায়। 

কঠোরভাবে চলমান লকডাউন বাস্তবায়ন করতে অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রেখে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব কাজ করছে। একই সঙ্গে মোবাইল কোর্টও পরিচালনা করছে সরকার। তবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।

বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে গত ২৮ জুন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সাতদিনের পর এই বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে বিবেচনায় রয়েছে।  

নিউজ ট্যাগ: কঠোর বিধিনিষেধ

আরও খবর