Logo
শিরোনাম

২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি মিলেছে

প্রকাশিত:বুধবার ১৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
সভায় টিকার বিষয়টা ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। সবশেষ পারচেজ কমিটিতে ছয় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়

করোনাভাইরাস প্রতিরোধে কেনা, উপহার ও অনুদান মিলিয়ে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (১৮ আগস্ট)সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবদের নিয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় টিকার বিষয়টা ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। সবশেষ পারচেজ কমিটিতে ছয় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয় বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে তিন কোটি ১০ লাখ কিনেছি। টিকা নিয়ে আর অসুবিধা হবে না বলেও জানান মন্ত্রিপরিষিদ সচিব।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর