
স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে কার্যক্রম সশরীরে শুরু হবে।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি
অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সশরীরে ক্লাস
শুরু হবে। এছাড়া পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলবে পরীক্ষা।

