
রাজধানীর কারওয়ানবাজার
এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকালে
তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও
বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. সাদ্দাম হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. সজীব ও আবু ইউসুফ
কাজল।
গোয়েন্দা তেজগাঁও
বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকজন
মাদক ব্যবসায়ী কারওয়ানবাজারের বিটিএমসি অফিসের সামনে গাঁজা নিয়ে অবস্থান করছে বলে তথ্য
পাই। পরে সেখানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময়
তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ২২ কেজি গাঁজা জব্দ করা হয়।
হাসান মুহাম্মদ
আরও বলেন, গ্রেফতাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে করে ঢাকা শহর
ও আশপাশ এলাকায় বিক্রি করতো।
তাদের বিরুদ্ধে
তেজগাঁও থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

