Logo
শিরোনাম

২২ সালেই ৫জি চালুর পরিকল্পনা, ৩১ মার্চ তরঙ্গ নিলাম

প্রকাশিত:রবিবার ০৬ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ৩১ মার্চ পঞ্চম প্রজন্মের (৫জি) তরঙ্গ নিলাম করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। নিলামের দিন থেকে পরিষেবা চালু করার জন্য টেলিকম অপারেটরদের ছয় মাস সময় দেওয়া হবে।

রেডিও ফ্রিকোয়েন্সি নিলাম ২০২২-এর জন্য বিটিআরসির দেওয়া নির্দেশনা অনুসারে, অপারেটরদের নিলামে অংশ নেওয়ার জন্য ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ দশমিক ৩ গিগাহার্টজ (২৩০০-২৪০০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ৬ ব্লকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ এবং ২ দশমিক ৬ গিগাহার্টজ (২৫০০-২৬৯০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ১২ ব্লকে ১২০ মেগাহার্টজ তরঙ্গ দেবে কমিশন। উভয় ব্যান্ডের প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ৬০ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩